জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের সখীপুরে সনদ না থাকায় ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে ৬ জনকে ১০ হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত মঙ্গলবার বিকেলে আদালত পরিচালনা করেন নির্বাহী হাকিম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রফিকুল ইসলাম। ওই ছয়জন হলেন আল-মদিনা ড্রাগ হাউসের মালিক রমজান আলী, স্বাধীন ফার্মেসির আবদুস ছবুর, খান মেডিকেল হলের আবদুল আলীম খান, ডক্টরস ফার্মার রাজু আহমেদ, দুই ভাই ফার্মেসির শফিকুল ইসলাম ও শক্তি ফার্মেসির শরিফুল ইসলাম।