জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, ড্রাগ লাইসেন্স না থাকাসহ বিভিন্ন অনিয়মের কারণে চট্টগ্রামের পটিয়ার আদালত সড়কের সাতটি ওষুধের দোকানকে মোট ১ লাখ ৩৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পটিয়া সরকারি কমিশনার (ভূমি) মাহমুদুল্লাহ মারুফ। এ সময় ওষুধ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।