প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিয়া সুলতানার নেতৃত্বে এপিবিএনের ভ্রাম্যমাণ আদালত গতকাল মগবাজারের শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়কের আগোরা শপিং মল, মগবাজার চৌরাস্তায় থ্রি স্টার রেস্তোরাঁ ও নিউ বেইলি রোডে সুইস বেকারিতে পৃথক অভিযান চালান। ভ্রাম্যমাণ আদালত বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই পণ্য বিক্রি করার দায়ে আগোরাকে ১ লাখ টাকা, পচা খাবার বিক্রি করার দায়ে থ্রি স্টার রেস্তোরাঁকে ৪০ হাজার টাকা এবং নোংরা পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও বাজারজাত করার দায়ে সুইস বেকারিকে ১ লাখ টাকা জরিমানা করেন। এপিবিএন ৫-এর সহকারী পুলিশ সুপার (অভিযান) সাইদুর রহমান বলেন, ভ্রাম্যমাণ আদালত জরিমানার ২ লাখ ৪০ হাজার টাকা আদায় করেছেন।