জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর আত্রাই উপজেলার বান্ধাইখাড়া বাজারে গতকাল শনিবার অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ ও নিষিদ্ধ ওষুধ রাখার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোখলেছুর রহমান এ আদালত পরিচালনা করেন। বাজারের জনতা মেডিকেল স্টোরে মেয়াদ উত্তীর্ণ ও নিষিদ্ধ ওষুধ রাখার দায়ে এ জরিমানা করা হয়। পরে জব্দ করা ওষুধগুলো ধ্বংস করা হয়।