জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা গতকাল ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বাংলাদেশ তামাকবিরোধী জোটের সঙ্গে যৌথ অভিযান চালিয়েছে। এ সময় রতন কেমিক্যাল কোম্পানি নামের এক প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবলী সাদিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। সিনিয়র এএসপি আমিরুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে পর্যবেক্ষণের পর গতকাল অভিযান চালানো হয়। এ সময় দেখা যায়, পাতলা খান লেনের একটি বাসায় রতন কেমিক্যাল কোম্পানির মোড়ক ও লেবেলের ওপর ছবিসহ সতর্কবাণী সঠিকভাবে প্রদর্শন না করে পাতি জর্দা প্রক্রিয়াজাত ও বাজারজাত করা হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড ধূমপান ও তামাকজাত দ্রব্য (ব্যবহার) নিয়ন্ত্রণ আইনের অপরাধ। বিজ্ঞপ্তি