জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করায় তিনটি হোটেলকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সদর উপজেলার পাঁচদোনা বাসস্ট্যান্ড এলাকায় গতকাল বিকেলে এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, হোটেলগুলোতে মিষ্টিসহ অন্যান্য খাবার নোংরা পরিবেশে, অবহেলা, দায়িত্বহীনতার সঙ্গে তৈরি করা হচ্ছিল। তাই মহাদেব চন্দ্র দাসের হোটেল রজনীগন্ধাকে ১০ হাজার, নিতাই ঘোষের দেশবন্ধু হোটেলকে ১৫ হাজার এবং দিলীপ ধরের ত্রিনাত মিষ্টান্ন ভান্ডারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা আদায় করা হয়েছে।