জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের নাগেশ্বরীতে অভিযান চালিয়ে চার প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুড়িগ্রামের সহকারী পরিচালক শেখ সাদীর নেতৃত্বে ওই অভিযান চালানো হয়। এ সময় পাল ওয়েল লিমিটেডের মালিককে ভেজাল পণ্য বিক্রির অপরাধে ৪০ হাজার টাকা, লাকী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মালিককে মূল্যতালিকা প্রকাশ না করায় ২ হাজার, মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকায় প্রিয়াংকা সুইটসের মালিককে ২ হাজার টাকা ও মিথ্যা বিজ্ঞাপন দেওয়ায় নিয়াজ মেডিসিন কর্নারের মালিককে ১ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় জেলা শিল্প ও বণিক সমিতির সহসভাপতি রহমত আলী সরকার, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর পবিত্র কুমার সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।