প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের সিংড়া উপজেলায় আত্রাই নদী থেকে গতকাল শুক্রবার দুটি অবৈধ সোতি জাল অপসারণসহ অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তিন ব্যক্তিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম জাহিদুল ইসলাম আদালত পরিচালনা করেন। দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন জাল ব্যবসায়ী বিরাজ উদ্দিন (৫৫), মুসলেম উদ্দিন (৫০) ও আবদুর রশিদ (২৫)। তাঁদের বাড়ি সিংড়া উপজেলায়। ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলাকালে উপজেলা মৎস্য কর্মকর্তা ওমর আলী ও সিংড়া থানার উপপরিদর্শক (এসআই) দেবব্রত উপস্থিত ছিলেন।