জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় একটি রেস্তোরাঁয় পচা-বাসি খাবার পরিবেশন করার অভিযোগে গতকাল রোববার দুপুরে রেস্তোরাঁর মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সূত্র জানায়, গতকাল দুপুরে এপিবিএনের একটি দল তেজগাঁও শিল্পাঞ্চলের লিংক রোডে ‘কয়লা রেস্টুরেন্ট’ নামের একটি রেস্তোরাঁয় অভিযান চালায়। এপিবিএনের কর্মকর্তারা দেখতে পান রেস্তোরাঁটির খাবার তৈরির পরিবেশ অস্বাস্থ্যকর ও নোংরা। সেখানে পচা-বাসি খাবার পরিবেশন করা হচ্ছে। এপিবিএন-৫-এর সহকারী পুলিশ সুপার সাইদুর রহমান (অভিযান) বলেন, কয়লা নামের রেস্তোরাঁটিতে পচা-বাসি খাবার বিক্রি করা ছাড়াও খাবার খোলামেলা রাখা ছিল। নির্ধারিত দামের চেয়ে খাবার বেশি দামে বিক্রি করা হচ্ছিল। রেস্তোরাঁর মালিক ওমর ফারুক অপরাধ স্বীকার করায় তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।