প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনা পৌরসভার শিবরামপুর মহল্লার জুবিলি ট্যাংক পাড়ায় গতকাল রোববার অভিযান চালিয়ে অনুমোদনহীন নকল খাদ্যপণ্য ও পানীয় তৈরির একটি কারখানার সন্ধান পেয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সেখান থেকে প্রায় এক কোটি টাকার অবৈধ মালামাল জব্দ ও কারখানার মালিকের কাছ থেকে দুই লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হানা ইসলাম ও র্যাব-১২-এর পাবনা ক্যাম্পের কমান্ডার বিনা রানী দাস। রায়হানা ইসলাম জানান, কারখানাটিতে ক্ষতিকর রং ও রাসায়নিক দ্রব্য মিশিয়ে অবৈধ পানীয় তৈরি করা হচ্ছিল। তিনটি পণ্য তৈরির অনুমোদন থাকায় কারখানাটি সিলগালা করা হয়নি। তবে অবৈধভাবে পণ্য তৈরির বিষয়টি জানিয়ে কারখানাটির লাইসেন্স বাতিলের জন্য আবেদন করা হবে।