জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের গুরুদাসপুর পৌরসভার গাড়িষাপাড়া মহল্লায় ‘গুরুদাসপুর-কাছিকাটা সড়ক’ কেটে পানি নিষ্কাশন করায় এক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার বিকেলে সহকারী কমিশনার (ভূমি) মো. মোবারক হোসেন ওই আদালত পরিচালনা করেন। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গাড়িষাপাড়া মহল্লার ছাবলু মোল্লা পাকা সড়কটি কেটে তাঁর ধান সেদ্ধ করার বয়লার ও বাসাবাড়ির পানি নদীতে ফেলছিলেন। এতে ওই সড়কে যান চলাচলে অসুবিধা হওয়া ছাড়াও পথচারীরা দুর্ভোগ পোহাচ্ছিলেন। স্থানীয় লোকজনের মৌখিক অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল ভ্রাম্যমাণ আদালত অভিযুক্ত ব্যক্তিকে জরিমানা করেন এবং নিজের খরচে সড়কটি সংস্কারের রায় দেন।