জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের বোয়ালমারিতে সড়কে বালু রাখার দায়ে দুই ব্যক্তিকে ২০ হাজার টাকা এবং সালথা এলাকায় গোলযোগ সৃষ্টির দায়ে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল শনিবার দুপুরে পরিচালিত এ আদালতের নেতৃত্ব দেন নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মু. খায়রুজ্জামান। তিনি জানান, হাইওয়ে আইন ১৯২৫ সালের ৩ ধারায় ১০ হাজার টাকা করে দুজনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এদিকে, ফরিদপুরের সালথায় গোলযোগ সৃষ্টির দায়ে জাফর মাতুব্বর (৩৫) নামের এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। বিকেলে পরিচালিত এ আদালতের নেতৃত্ব দেন নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ মোবাশ্বের হাসান।