জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ এবং লাইসেন্স ছাড়া খাদ্যপণ্য তৈরি, সংরক্ষণ, বিক্রি করায় রাজধানীর বিভিন্ন এলাকায় পাঁচটি দোকানকে ৪ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রায় তিন লাখ টাকার মালামাল ধ্বংস করা হয়। গত বুধবার বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), জেলা প্রশাসন, র‍্যাব প্রশাসন, এপিবিএন ও পুলিশ প্রশাসনের উদ্যোগে তিনটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। বিএসটিআইয়ের সিএম লাইসেন্স গ্রহণ না করে পণ্য উৎপাদন, সংরক্ষণ ও বিক্রয় করায় মিরপুর ১১ নম্বরের জমাদ্দার ফুডসকে এক লাখ টাকা জরিমানা করা হয়। একই অপরাধে এই এলাকায় লিডারস ফুড অ্যান্ড বেভারেজকে জরিমানা করা হয় তিন লাখ টাকা। এ সময় ২০০ কেজি কেক ও ৩০ কেজি দই ধ্বংস করা হয়েছে। অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য তৈরি, সংরক্ষণ ও বিক্রি করায় মিরপুর ১১ নম্বরের ঊর্মি ফুডসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় প্রায় তিন লাখ টাকার মালামাল ধ্বংস করা হয়।

বিজ্ঞপ্তি