প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদীর শিবপুর উপজেলায় ফসলি জমিকে পুকুর বানিয়ে বালু তোলায় বাড়িঘর বিলীন হওয়া ঘটনাস্থল গতকাল বুধবার পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আফসার। এ সময় বালু পরিবহনে সংশ্লিষ্ট তিনজনকে জরিমানা করা হয়। গত মঙ্গলবার প্রথম আলোয় ‘ফসলি জমিকে পুকুর বানিয়ে বালু উত্তোলন, বাড়িঘর বিলীন’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়। ইউএনও কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার দুলালপুর ইউনিয়নের চণ্ডীবর্দী এলাকায় পুকুর থেকে অপরিকল্পিতভাবে বালু তোলায় গত শনিবার স্থানীয় লাল মিয়া ও মোতালিব মিয়ার তিনটি ঘর ও গাছপালা পুকুরে বিলীন হয়ে যায়। নরসিংদী প্রতিনিধি