জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় অবৈধ রেক্টিফাইট স্পিরিট বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত তোফাজ্জল হোসেন নামের এক হোমিও ওষুধ ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি উপজেলার রানীগাঁও গ্রামের ইন্তাজ আলীর ছেলে। গত বুধবার রাতে ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তরফদার সোহেল রহমান এ আদালত পরিচালনা করেন। প্রশাসন সূত্রে জানা গেছে, বুধবার রাতে পৌর শহরের গড়কান্দা এলাকার সুমাইয়া মার্কেটে হোমিও ওষুধ ব্যবসায়ী তোফাজ্জল হোসেনের দোকানে অভিযান চালানো হয়। এ সময় তাঁর দোকানে ১০ কার্টুন রেক্টিফাইট স্পিরিট পাওয়া যায়। এসব জব্দ করে ভ্রাম্যমাণ আদালত ধ্বংস করে ফেলেন ও ওই ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করেন।