জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাইসেন্স না নিয়ে ব্যবসা করায় এবং নিম্নমানের পণ্য বিক্রি করার অপরাধে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ১০টি দোকানের মালিককে ৩৮ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার ছেংগারচর বাজারে আদালত পরিচালনা করেন ইউএনও মোহাম্মদ মফিজুল ইসলাম। তিনি মেসার্স আমানউল্লাহ, মেসার্স নুরুজ্জামান, মেসার্স ব্যাপারী, লিয়াকত আলী ট্রেডার্স, মা-বাবা ফুড, মেসার্স নূপুর মেশিনারিজ, ইসলাম মেডিকেল কর্নার, ইলিয়াছ স্যানিটারিজ, সোহেল ইলেকট্রিক ও হাসান মিয়াজি হার্ডওয়্যারকে জরিমানা করেন।