প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কর্ণফুলী নদীতীরে অবৈধভাবে ডকইয়ার্ড বা জাহাজ মেরামত কারখানা গড়ে তোলার অপরাধে তিন প্রতিষ্ঠানকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সকালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা করা হয়। প্রতিষ্ঠান তিনটি হচ্ছে কন্টিনেন্টাল এজেন্সি, বিকন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড ও হাজী ইদ্রিস অ্যান্ড সন্স লিমিটেড। কর্ণফুলী নদীর বাংলাবাজার এলাকায় এসব মেরামত কারখানা গড়ে তোলা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত আগামী ১৫ দিনের মধ্যে নদীতীরের এই তিন প্রতিষ্ঠানের স্থাপনা অপসারণের নির্দেশ দিয়েছেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকেয়া পারভীন।