জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া পৌর শহরে ঝুঁকিপূর্ণভাবে গ্যাস বিক্রির দায়ে দুটি কাভার্ড ভ্যানকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া মহাসড়কের ওপর দাঁড় করিয়ে বালু ভর্তি করার অপরাধে একটি ট্রাককে চার হাজার টাকা জরিমানা করা হয়। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে ইউএনও মোহাম্মদ সাহেদুল ইসলাম ওই জরিমানা করেন। এর আগে বৃহস্পতিবার দুপুরে ঝুঁকি নিয়ে কাভার্ড ভ্যানে করে গ্যাস বিক্রির অভিযোগে চকরিয়া পৌর শহরের জনতা মার্কেট এলাকা থেকে দুটি ভ্যান জব্দ করা হয়। আর ডুলাহাজারা কলেজের সামনে থেকে বালু ভর্তি ট্রাকটি জব্দ করা হয়। ইউএনও মোহাম্মদ সাহেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।