জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর বাউফলে বাল্যবিবাহ আয়োজনের দায়ে বর ও কনের বাবাকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান এই সাজা দেন। বৃহস্পতিবার রাতে উপজেলার কনকদিয়া ইউনিয়নের এক গ্রামে ১৫ বছর বয়সী একটি মেয়ের বিয়ের আয়োজন করা হয়। তখন ইউএনও ঘটনাস্থলে উপস্থিত হয়ে বর-কনের বাবাসহ উভয় পক্ষের অভিভাবকদের আটক করেন। পরে বর ও কনের বাবাকে এক হাজার টাকা করে জরিমানা করা হয়।