জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অভিযোগে কুমিল্লার দেবীদ্বার উপজেলায় চারটি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে নির্বাহী হাকিম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এম আলমগীর কবিরের নেতৃত্বে ওই অভিযান পরিচালিত হয়। অভিযানকালে লোকনাথ মিষ্টান্ন ভান্ডারকে ১০ হাজার এবং মধুবন মিষ্টান্ন ভান্ডার, আজগর হোটেল এবং সাবরিয়া হোটেলকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়। দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি।