জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপ বিক্রির দায়ে যশোর শহরের আরবপুর মোড়ের চারটি মুদিখানা ও বেকারির দোকানের মালিকের কাছ থেকে চার হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা আদায় করেন। গতকাল দুপুরে আরবপুর মোড়ের সৌখিন বেকারি, মোহনা এন্টারপ্রাইজ, শরিফুল পান স্টোর ও রাফি স্টোরে অভিযান চালানো হয়।