জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুর উপজেলার মাদক সেবনের দায়ে গতকাল সোমবার ১৬ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পুলিশ আটককৃতদের গতকাল দুপুরে ভ্রাম্যমাণ আদালতে পাঠায়। আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু ছালেহ মো. মুসা জঙ্গী প্রত্যেককে এক হাজার টাকা করে জরিমানা করেন। একই দিন পুলিশ পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের বেলপুকুর গ্রাম থেকে ময়েজ উদ্দিন (২৮) ও হরিয়াপাড়ার মর্জিয়া (৩২)। পরে তাঁদের কারাগারে পাঠানো হয়। সৈয়দপুর থানার ওসি আমিরুল ইসলাম বলেন, মাদক বিক্রি ও সেবনকারীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত থাকবে। সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি