জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফায়ার সার্ভিসের লাইসেন্স ও অগ্নিনির্বাপণ সরঞ্জাম না থাকায় গতকাল গাজীপুরে একটি পোশাক কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আখতারুজ্জামান বলেন, দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের খাইলকুর এলাকায় বরাত সোয়েটার কারখানায় গাজীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় লাইসেন্স ও অগ্নিনির্বাপণ সরঞ্জাম না থাকায় গাজীপুরের নির্বাহী হাকিম ফাতেমা তুজ্ জোহরা কারখানার মালিককে জরিমানা করেন।