প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর চারঘাটে মা ইলিশ বিক্রির দায়ে গতকাল শনিবার এক ব্যবসায়ীকে তিন হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুস সামাদ এ সাজা দেন। ওই ব্যবসায়ীর নাম শামসুল হক। তাঁর বাড়ি উপজেলার গোপালপুর গ্রামে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার বামনদীঘি বাজার থেকে ৪২ কেজি মা ইলিশসহ শামসুল হককে আটক করেন স্থানীয় মৎস্য কর্মকর্তা আবদুল খালেক। পরে তাঁকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। জব্দ করা ইলিশ উপজেলার বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।