প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরিবেশদূষণের দায়ে গাজীপুর সদর উপজেলার বোর্ডবাজার, খাইলকৈর ও কেবিবাজার এলাকার তিনটি কারখানাকে ৫৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার পরিবেশ অধিদপ্তর ওই জরিমানা করে। অধিদপ্তর সূত্রে জানা গেছে, বোর্ডবাজারের লো-নভোটেক্স লিমিটেড, খাইলকৈরের লুনা ফ্যাশনস লিমিটেড ও কেবিবাজারের ইউনিক ওয়াশিং অ্যান্ড ডায়িং লিমিটেড কারখানার তরল বিষাক্ত বর্জ্য পরিশোধন না করে তুরাগ নদে ফেলা হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে ওই তিনটি কারখানায় গতকাল অধিদপ্তরের কর্মকর্তারা অভিযান চালান। অধিদপ্তরের কর্মকর্তারা সংবাদের সত্যতা পান। পরে তাঁরা লো-নভোটেক্সকে ২৫ লাখ টাকা, লুনা ফ্যাশনসকে ১৬ লাখ ও ইউনিক ওয়াশিংকে ১৪ লাখ টাকা জরিমানা করেন। গাজীপুর প্রতিনিধি