জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফায়ার লাইসেন্স ও কারখানায় অগ্নিনির্বাপণ যন্ত্রপাতি না থাকায় গতকাল সোমবার গাজীপুরের চারটি কারখানাকে জরিমানা করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভ্রাম্যমাণ আদালত। গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন পারভীন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা করেন। গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান বলেন, অভিযান চলাকালে মণ্ডল গ্রুপের জরুন এলাকার এসআর নিটিংকে ৫০ হাজার টাকা, এনায়েতপুরের ইকোনমিক ফ্যাশনকে ৩০ হাজার, কোনাবাড়ী এলাকার আরিফ নিটওয়্যারকে ২৫ হাজার ও রাইট নিট ফ্যাশনকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।