জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা নগরের দৌলতপুর ও খালিশপুর থানা এলাকায় গতকাল বুধবার দুপুরে অভিযান চালিয়ে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী উৎপাদন, সংরক্ষণ ও সর্বোচ্চ খুচরা মূল্য না লিখে পণ্য বিক্রির অপরাধে এই জরিমানা করা হয়। এর মধ্যে পশুপতি ঘোষ ডেইরিকে ৩৫ হাজার টাকা, দৌলতপুর ডেইরিকে ৩ হাজার, নিউ আল আমিন হোটেলকে ৩ হাজার, অরূপ স্টোরকে ১ হাজার ও মাতৃ মিষ্টান্ন ভান্ডারকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে র‍্যাব-৬ সহায়তা করে।