জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার ধুনটে গতকাল বুধবার মাদক সেবনের দায়ে দুই যুবককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও ইউএনও মুহাম্মাদ ইব্রাহীম এই সাজা দেন। দণ্ডিত ব্যক্তিরা হলেন উপজেলার নলডাঙ্গা গ্রামের স্বপন মাহমুদ (২৮) ও কালেরপাড়া গ্রামের শামীম হোসেন (২৮)। ধুনট থানার ওসি মিজানুর রহমান বলেন, বেলা ১১টার দিকে উপজেলা সদরের সিকতা সিনেমা হলের পেছনে বসে ওই দুজন মাদক সেবন করছিলেন। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের দুজনকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেন।