জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্লাস্টিকের বস্তায় চাল রাখার দায়ে কুষ্টিয়া সদর উপজেলার কবুরহাট এলাকায় সিজান এগ্রো ফুড নামের একটি চালকল থেকে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার বেলা দুইটার দিকে আদালতের নির্বাহী হাকিম ও সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হাফিজ আল আসাদ এ জরিমানা করেন। এ সময় সেখানে পাট অধিদপ্তরের মুখ্য পরিদর্শক সোহরাব হোসেন উপস্থিত ছিলেন। সোহরাব হোসেন বলেন, ভ্রাম্যমাণ আদালত নিয়ে কবুরহাট এলাকায় অভিযান চালানো হয়। সেখানে সিজান এগ্রো ফুড কারখানায় প্লাস্টিকের বস্তায় ভরা চাল রাখার দায়ে চালকলের মালিক আমিরুল ইসলামের কাছ থেকে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।