প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগীয় ও জেলা কার্যালয়ের সমন্বয়ে পরিচালিত অভিযানে পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠানকে ৫৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্লাহ ও জেলা কার্যালয়ের মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে গতকাল বৃহস্পতিবার এ অভিযান চালানো হয়। অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশে খাদ্য তৈরি, অনুমোদনহীন কেমিক্যাল ব্যবহার এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে বিসিক শিল্পনগরী এলাকার ফুলকলিকে ৪০ হাজার টাকা, পীরেরবাজারে শাহ সুন্দর রেস্তোরাঁকে চার হাজার, একই এলাকার নাজিয়া ভ্যারাইটিজ স্টোরকে সাড়ে চার হাজার ও মেজরটিলা এলাকার শাহ জালাল মেডিকেল হলকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। নিজস্ব প্রতিবেদক, সিলেট