জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় সরকারি সড়ক ক্ষতিগ্রস্ত করে মাটির ট্রাক চলাচল করায় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত বুধবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) সোহেল মারুফ এ জরিমানা অনাদায়ে তাঁকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। দণ্ডিত ব্যক্তি চান্দাইকোনা ইউনিয়নের সরাই হাজিপুর গ্রামের জাকির হোসেন। উপজেলার থানা রোড দিয়ে মাটিবাহী ট্রাক চলাচল করায় সড়কটি ক্ষতিগ্রস্ত হয়। গতকাল ভ্রাম্যমাণ আদালত জাকির হোসেনের ট্রাকটি আটক করেন। জরিমানার টাকা পরিশোধ করায় পুলিশ তাঁকে ছেড়ে দেয়।