জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যৌন হয়রানি ও বিদেশি নিষিদ্ধ ওষুধ রাখার দায়ে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় তিন তরুণকে ২৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার ওই আদালত পরিচালনা করেন নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহামঞ্চদ আবুল খায়ের। যৌন হয়রানি করার অপরাধে পুটিয়া গ্রামের নাহিদ হাসানকে ১০ হাজার ও বোয়ালমারী উপজেলার সহস্রাইল গ্রামের মনিরুজ্জামানকে চার হাজার টাকা জরিমানা করা হয়। বিদেশি নিষিদ্ধ ওষুধ রাখার দায়ে বোয়ালমারীর শেখপুর গ্রামের রিপন আলীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।