জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া সদর উপজেলায় অভিযান চালিয়ে গতকাল মঙ্গলবার চারটি ইটভাটা বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকাসহ বিভিন্ন অনিয়মের দায়ে ইটভাটা মালিকদের কাছ থেকে ৪ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। নির্বাহী হাকিম এস এম মাজহারুল ইসলাম অভিযানে নেতৃত্ব দেন। এ সময় পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মুন্সী মো. মনিরুজ্জামান, সিনিয়র কেমিস্ট মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।