জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের নান্দাইল উপজেলার নান্দাইল পৌর শহরের পুরান বাজার এলাকার ওষুধ বিক্রির পাঁচটি দোকানকে ৫৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল আদালত পরিচালনা করেন নান্দাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম মো. তামীম আল ইয়ামীন। মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ ওষুধ রাখার অপরাধে আদালত শহরের রামগোপাল মেডিকেল হল, ডে-নাইট ফার্মেসি, নাসির মেডিকেল হল, আহসান মেডিকেল ও খান মেডিকেল হলকে জরিমানা করেন।