জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের পাটগ্রাম পৌর বাজারে গত বুধবার দিনভর অভিযান চালিয়ে ২৪ ব্যবসাপ্রতিষ্ঠানের কাছ থেকে সাড়ে ১৬ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) টি এম এ মমিন এই আদালত পরিচালনা করেন। পুলিশ সূত্র জানায়, বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নির্বাহী হাকিম টি এম এ মমিনের নেতৃত্বে পুলিশের একদল সদস্য পৌর চৌরঙ্গী বাজার ও পূর্ববাজারের বিভিন্ন দোকানে অভিযান চালান। এ সময় ট্রেড লাইসেন্স না থাকাসহ বিভিন্ন অপরাধে ২৪টি ব্যবসাপ্রতিষ্ঠানের মালিককে জরিমানা করা হয়। টি এম এ মমিন বলেন, জরিমানার সাড়ে ১৬ হাজার টাকা আদায় করা হয়েছে।