জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্লাস্টিকের বস্তায় চাল রাখায় চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মৌলভীর দোকান ও কেরানীহাট এলাকার দুটি চালকল ও দুটি চালের আড়তকে ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বৃহস্পতিবার দুপুরে নির্বাহী হাকিম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসিফ ইমতিয়াজ এ অভিযান চালান। আসিফ ইমতিয়াজ প্রথম আলোকে বলেন, পাটজাত মোড়ক ব্যবহার না করে প্লাস্টিকের বস্তায় চাল রাখার দায়ে মৌলভীর দোকান এলাকার আলিফ-মীম চালকলকে ৩০ হাজার, ইতু অটো রাইচ মিলকে ২০ হাজার, কেরানীহাটের আরজু চাল বিতানকে ২০ হাজার ও আল মদিনা স্টোরকে ১০ হাজার টাকাসহ মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান উপজেলার অন্যান্য এলাকায়ও চালানো হবে বলে তিনি জানান।