জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলশান-২ নম্বরের ধানসিঁড়ি রেস্তোরাঁকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত এক লাখ টাকা জরিমানা করেছেন। গতকাল মঙ্গলবার ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ারের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত রেস্তোরাঁটিকে অস্বাস্থ্যকর রান্নাঘর, ট্রেডমার্কবিহীন পণ্য বিক্রির অভিযোগে এ জরিমানা করেন। পাশাপাশি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর অধীনে রেস্তোরাঁটির বিরুদ্ধে একটি মামলাও করা হয়। এ ছাড়া মালিকপক্ষ বা কর্তৃপক্ষের কেউ উপস্থিত না থাকায় একই এলাকায় অবস্থিত ‘কাপপা কফি’ রেস্তোরাঁটি সিলগালা করা হয়। এ সময় রেস্তোরাঁর ব্যবস্থাপক পালিয়ে যান। বিজ্ঞপ্তি