জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে গতকাল ফায়ার সার্ভিসের ভ্রাম্যমাণ আদালত একটি কারখানাকে জরিমানা করেছেন। গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান বলেন, ফায়ার লাইসেন্স ও কারখানায় অগ্নিনির্বাপণ যন্ত্রপাতি না থাকায় ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপণআইনে গাজীপুর সিটি করপোরেশনের চৌরাস্তায় রওশন সড়ক এলাকার জেসি নিটিং লিমিটেডকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া একই অভিযোগে দুটি কারখানাকে ফায়ার লাইসেন্সসহ প্রয়োজনীয় যন্ত্রপাতি সংগ্রহের জন্য সাত দিনের সময় দিয়ে সতর্ক করা হয়।