জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাসের ছাদে যাত্রী বহন করায় গতকাল বুধবার তারাগঞ্জ উপজেলা পরিষদের সামনে রংপুর-দিনাজপুর মহাসড়কে এক চালককে আট হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই স্থানে মাথায় হেলমেট না থাকায় মোটরসাইকেলের এক চালককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিলুফা সুলতানা এই সাজা দেন। পরে ওই দুজনের কাছ থেকে জরিমানার টাকা আদায় করা হয়।