জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নড়াইলের লোহাগড়ায় ভুয়া চিকিৎসককে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টায় এ আদালত পরিচালনা করেন নড়াইলের নির্বাহী হাকিম সালমা পারভীন। দণ্ড পাওয়া ওই চিকিৎসকের নাম মো. জাকির হোসেন। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সাইনবোর্ড টানিয়ে চেম্বারে রোগী দেখতেন এবং রোগনির্ণয়ের কাজ করতেন। সালমা পারভীন জানান, জাকিরকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। তাঁর কোনো চিকিৎসা সনদ বা নিবন্ধন নেই।