প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের পটিয়ার ভাটিখাইন এলাকা থেকে গতকাল বুধবার দুুপুরে ফসলি জমির টপসয়েল (আবাদি জমির ওপরের স্তর) কাটার অপরাধে চারটি মিনি ট্রাক আটক করে ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আদালত পরিচালনা করেন পটিয়ার ইউএনও ও নির্বাহী হাকিম রোকেয়া পারভীন। আবাদি ও পাহাড়ি জমি থেকে এভাবে টপসয়েল কেটে নেওয়া পরিবেশ আইনের লঙ্ঘন বলে তিনি জানান। জানা গেছে, দুটি ট্রাকের মালিক জরিমানার টাকা পরিশোধ করে ট্রাক চারটি নিয়ে গেছেন। l পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি।