জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার হোমনা উপজেলায় জাল দলিল দিয়ে জমির নামজারি করার চেষ্টার দায়ে দুজনকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুব আলম। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা ভূমি কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত তাঁদের জরিমানা করেন। ওই দুজন হলেন উপজেলার শ্রীমদ্দি গ্রামের আবদুল কাদির ও মাথাভাঙ্গা এলাকার ছয়ফুল্লাকান্দি গ্রামের মো. শামছুল আলম। সহকারী কমিশনার (ভূমি) বলেন, শামছুল আলম ও আবদুল কাদিরকে ১০ হাজার করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।