প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অননুমোদিতভাবে গ্যাস বিক্রির অপরাধে গাজীপুরে তিনটি ফিলিং স্টেশনকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাহেনুল ইসলাম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেমাতুজ জোহরা পরিচালিত আদালত এ অর্থদণ্ড দেন। ফাতেমাতুজ জোহরা বলেন, চান্দনা-চৌরাস্তার এমএইচ সিএনজি ফিলিং স্টেশনের ব্যবস্থাপক মো. কামাল হোসেনকে ৫০ হাজার, নাওজোর এলাকার রিয়াজ অ্যান্ড সিএনজি কোম্পানি ফিলিং স্টেশনের কোষাধ্যক্ষ মো. মাসুদকে ৫০ হাজার ও কড্ডা এলাকার আরফান সিএনজি রিফুয়েলিং স্টেশনের ব্যবস্থাপক মো. সোহেলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
গাজীপুর প্রতিনিধি