জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং পরিবেশন করায় আদাবর এলাকার দুটি প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গত মঙ্গলবার দুপুরে এপিবিএন-৫-এর সহকারী পুলিশ সুপার মো. সাইদুর রহমান এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক রিনা বেগম এ অভিযান পরিচালনা করেন। মো. সাইদুর রহমান বলেন, নোংরা পরিবেশে খাবার তৈরি করে পরিবেশন করায় আদাবর থানার বায়তুল আমান হাউজিং ২ নম্বর সড়কের দাওয়াত রেস্তোরাঁর ব্যবস্থাপক জহিরুল এনামকে ২০ হাজার টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি করায় আদাবর ১০ নম্বরের মঙ্গল বেকারির ব্যবস্থাপক মো. আজাদকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। বিজ্ঞপ্তি।