জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালীগঞ্জে ভেজাল মৎস্য খাদ্য বিক্রির অপরাধে উপজেলার দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মু. মুশফিকুর রহমান পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ দণ্ডাদেশ দেন। উপজেলা মৎস্য কর্মকর্তা মো. লতিফুর রহমান বলেন, কালীগঞ্জ পৌর এলাকার বড়নগর সড়কের মো. জালাল উদ্দিনের মালিকানাধীন বিসমিল্লাহ স্টোর ও মোয়াজ্জেম হোসেনের মালিকানাধীন রিনা এন্টারপ্রাইজে অভিযান চালানো হয়। এ সময় দুটি প্রতিষ্ঠানকেই দুই হাজার টাকা করে জরিমানা করা হয়। গাজীপুর প্রতিনিধি