প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্বাস্থ্য ও নোংরা পরিবেশে খাদ্য তৈরি, ভেজাল, দোকানে মূল্যতালিকা সঠিকভাবে নির্ধারণ না থাকায় গতকাল বুধবার কুষ্টিয়ায় বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপপরিচালক সেলিমুজ্জমানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। সেলিমুজ্জমান বলেন, বনফুড বিস্কুট অ্যান্ড বেকারি থেকে ৫ হাজার টাকা, মোয়াজ্জেম স্টোর থেকে ১০ হাজার ও রহমান স্টোর অ্যান্ড ক্রোকারিজ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। কুষ্টিয়া অফিস