জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা শহরে এক অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পাঁচটি প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এই অভিযান চালায়। অধিদপ্তরের কুড়িগ্রাম কার্যালয়ের সহকারী পরিচালক শেখ সাদী বলেন, অস্বাস্থ্যকর পরিবেশ, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, ওজনে কম দেওয়া, ক্ষতিকর রং মেশানো, মূল্যতালিকা না রাখাসহ বিভিন্ন অভিযোগে উপজেলা শহরের ভিতরবন্দ বাজার ও দক্ষিণ ব্যাপারীর হাটের ওই পাঁচটি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড করা হয়। এর মধ্যে রয়েছে মাংসের দোকান, খাবারের দোকান ও মুদি দোকান।