জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরে গত বৃহস্পতিবার বিকেলে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সময় আজিজুল হক (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশ। এ সময় ৬০ কেজি মাংস জব্দ করা হয়। রাতে ভ্রাম্যমাণ আদালত আজিজুলকে আট হাজার টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন। শহরের বারোদুয়ারী হাটে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ সাজা দেন ইউএনও এ কে এম সরোয়ার জাহান। এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আনোয়ারুল হক উপস্থিত ছিলেন। তিনি বলেন, কসাই আজিজুল হকের বাড়ি শহরের উত্তর সাহাপাড়ায়। জব্দ করা মাংস কেরোসিন মিশিয়ে মাটির নিচে চাপা দেওয়া হয়েছে।