জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় সিগারেট কোম্পানির পক্ষ থেকে ধূমপানকে উৎসাহিত করে তৈরি বিজ্ঞাপন বিভিন্ন দোকানে প্রদর্শন এবং প্রচারণা চালানোর অভিযোগে দুই ব্যক্তিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত বুধবার সন্ধ্যায় এ আদালতের নেতৃত্ব দেন নির্বাহী হাকিম ও বোয়ালমারীর সহকারী কমিশনার (ভূমি) নাইমা আফরোজ। বোয়ালমারী বাজার এলাকায় এ প্রচারণা চালানোর সময় আদালত লিটন পাল (৩২) ও জয়নাল শেখ (৩৫) নামের দুই ব্যক্তিকে আটক করে আদালত বসিয়ে তাঁদের মোট তিন হাজার টাকা জরিমানা করা হয়। লিটন পালের বাড়ি উপজেলার বিলসরাইল ও জয়নাল শেখের বাড়ি প্রেমতারা গ্রামে। ফরিদপুর অফিস