জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের সিংড়া উপজেলার সিংড়া বাজারে অভিযান চালিয়ে গতকাল মঙ্গলবার ৪৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় পলিথিন কেনাবেচার দায়ে হুমায়ুন কবির ও জুলফিকার আলী নামের দুই ব্যবসায়ীকে ১৭ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। ইউএনও ও নির্বাহী হাকিম সাদেকুর রহমান এ রায় দেন। এদিকে সন্ধ্যায় র্যাব-৫ নাটোর ক্যাম্পের সদস্যরা নাটোর শহরের চক বৈদ্যনাথ এলাকায় অভিযান চালিয়ে ভেজাল গুড় বিক্রির অভিযোগে ছয় ব্যবসায়ীকে আটক করেন। পরে নির্বাহী হাকিম জাহাঙ্গীর হোসেন আদালত বসিয়ে তাঁদের তিন লাখ টাকা অর্থদণ্ড করেন। ওই ছয়জন হলেন শ্যাম গোপাল, ইয়াবর হোসেন, কবির হোসেন, আবু বক্কার, হারুন অর রশিদ ও গোলাম নুর।